ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫৪, ২২ এপ্রিল ২০২১

বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতিকে আটক করল পুলিশ

ঘোষণা না দিয়েই অভ্যন্তরীন ফ্লাইটে অস্ত্র ও গুলিসহ উঠছিলেন এক চিকিৎসক দম্পতি। পরে তাদের বিমানবন্দরেই আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল নয়টায় ইউএস বাংলার ঢাকা থেকে যশোর যাওয়ার ফ্লাইটে এ ঘটনা ঘটে। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেওয়া হয়নি।

পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে বিমানবন্দর।

বিষয়ট নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন,খেয়াল ছিল না।

অস্ত্র বহনের নিয়ম:

এ বিষয়ে বিমানবন্দর সিকিউরিটি ফোর্সের পরিচালক মো. আলী আজম অস্ত্র বহনের নিয়মগুলো ব্যাখ্যা করেন। 

তিনি বলেন, নিয়ম অনুযায়ী কারো কাছে বৈধ কোনো অস্ত্র বা গুলি থাকলে প্রবেশের সময় হেভি লাগেজ পয়েন্টে নিরাপত্তা কর্মীদের অবহিত করতে হয়। পরে কর্তৃপক্ষ বিশেষ বক্সে পিস্তল বা গুলি ভরে পাইলটের কাছে জমা দেয়। বিমানটি গন্তব্যস্থলে পৌঁছানোর পরে পাইলট ওই অস্ত্র বা গুলি যাত্রীকে বুঝিয়ে দেন। 

চিকিৎসক দম্পতির আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, হয়তো বিষয়টি এই দম্পতি জানতেন না। যে কারণেই অজ্ঞাতসারেই তারা প্রাথমিক চেকিং পার হয়ে যান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়