নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৭, ২২ এপ্রিল ২০২১
‘চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ’
করোনার টিকা
দেশে করোনাভাইরাস প্রতিরোধে চলছে টিকাদান কর্মসূচী। এদিকে স্বাস্থ্য অধিদফতরের কাছে পর্যাপ্ত টিকা নেই। এমন অবস্থায় নিজের দেশের চাহিদা মেটাতে বিদেশে করোনার টিকা রফতানি স্থগিত করেছে ভারত সরকার। আর কবে থেকে আবার রফতানি শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন সেরাম সিইও আদর পুনেওয়ালা।
তবে চুক্তি অনুসারে খুব দ্রুত বাকি ভ্যাকসিন বাংলাদেশ পেয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
চারদিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় আখাউড়া সীমান্তপথে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিক্রম দোরাইস্বামী
এ সময় বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে। কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না।
দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি হয়েছে। চুক্তি মতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে ৭০ লাখ টিকা সরবরাহ করেছে ভারত। দেশে বুধবার পর্যন্ত ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























