ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:১৭, ২২ এপ্রিল ২০২১

করোনা: ২৪ ঘণ্টায় মারা গেলেন ৯৮ জন, নতুন শনাক্ত ৪০১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৯৮ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ১৪ জনকে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১০ হাজার ৭৮১ জন। অন্যদিকে  মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে। 

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪২৯ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।  

কই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২০ জন এবং ষাটোর্ধ্ব ৫৯ জন। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় পাঁচজন, সিলেটে চারজন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে পাঁচজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়