ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ২১:১৯, ২২ এপ্রিল ২০২১

চীনের নতুন জোটে বাংলাদেশ, বাদ পড়েছে ভারত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

ভারতকে বাদ দিয়েই করোনাভাইরাসের টিকার জন্য ৬ দেশকে নিয়ে চীনের জোট গঠিত হয়েছে। এ প্রস্তাবে ইতোমধ্যেই বাংলাদেশ সায় দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপরে দেশের একটি গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ভারতের সিরাম ইনস্টিউট থেকে ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি হয় বাংলাদেশের। তবে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ফলে বর্তমানে দেশে থাকার টিকার মজুদ একেবারেই কমতির দিকে।

এদিকে, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। এমন অবস্থায় নিজের দেশের চাহিদা মেটাতে বিদেশে করোনার টিকা রফতানি স্থগিত করেছে ভারত সরকার। তবে কবে থেকে আবার রফতানি শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই বলে জানালেন ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা। বিস্তারিত...

এ বিষয়ে একে আব্দুল মোমেন বলছেন, টিকা নিয়ে কোন দুশ্চিন্তার কারণ নেই। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, ৬টি দেশ নিয়ে করোনার টিকা সংরক্ষণের একটি প্রস্তাব দিয়েছে চীন। আর এই প্রস্তাবে সম্মত আছে বাংলাদেশ।

তিনি আরো জানালেন, যত টিকা প্রয়োজন তত টিকা দিতে প্রস্তুত চীন। এরজন্য সমঝোতা স্মারকও স্বাক্ষর হবে। তবে খুব শিগগিরই ৫ লাখ ডোজ টিকা চীন বাংলাদেশকে উপহার হিসেবে।

শুধু বেইজিং নয়, ঢাকার নজর রয়েছে মস্কোর দিকেও। রাশিয়া টিকা তৈরির প্রযুক্তি বাংলাদেশকে দিতে রাজি আছে বলেও জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তবে শর্ত এই, প্রযুক্তি অন্য কাউকে দেয়া যাবে না। এবিষয়ে একটি চুক্তিতিও খসড়াও প্রায় চূড়ান্ত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়