ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৩৫, ২২ এপ্রিল ২০২১

ইলিয়াস আলী গুম প্রসঙ্গে বক্তব্য: মির্জা আব্বাসকে শোকজ করেছে বিএনপি

মির্জা আব্বাস (ফাইল ছবি)

মির্জা আব্বাস (ফাইল ছবি)

নয় বছর আগে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের পিছনে আওয়ামী লীগ নয়, বিএনপির নেতারাই ছিলেন। এমন বক্তব্যই দিয়েছিলেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেওয়া এমন বক্তব্যের ব্যাখা চেয়ে তাকে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়। তার এমন বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে দল থেকে।

এ বিষয়ে মির্জা আব্বাস বলছেন, তিনি এখনো এই শোকজের বিষয়ে কোনও মন্তব্য দিতে রাজি না। 

১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হওয়ার নয় বছর হয়ে যাওয়ায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই কথা বলেছিলেন মির্জা আব্বাস। সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী–ঢাকার উদ্যোগে এই ভার্চুয়াল অনুষ্ঠানটি হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মির্জা আব্বাস। 

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এরপর থেকে বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে আসছে।

ইলিয়াস আলী গুমের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘গুমের সংবাদ পাওয়ার পর পরিচিত যারা ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ইলিয়াস আলীকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে পুলিশ কর্তকর্তাদের সামনে তাকে নেয়া হলো, সেই পুলিশ কর্মকর্তাদের আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই খবর আপনারা কেউ জানেন না। পুলিশের গাড়িতে যে কজন কর্মকর্তা ছিলেন, তাদের আজও পাওয়া যায়নি। যেমন ইলিয়াস আলীর চালককেও পাওয়া যায়নি। তাহলে এই কাজটা করল কে?’

আওয়ামী লীগ সরকার গুম করেনি জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমি জানি আওয়ামী লীগ সরকার গুম করেনি। তাহলে গুমটা করল কে? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।’ বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়