নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৬, ২৩ এপ্রিল ২০২১
আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন, ২ জনের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। এ ঘটনায় ২ জন নিহত এবং আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৭ জন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের ওই ছয়তলা ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ইডেন কলেজের এক ছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান আগুনে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১০-১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা যায়, রাত সোয়া ৩টার দিকে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানসনে আগুনের সূত্রপাত ঘটে। ওই ভবনের দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে। আগুন লাগার পর ভবনের ছাদে কিছু লোক আটকা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের নাম সুমাইয়া আক্তার। তিনি ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে ভবনটির চারতলায় থাকতেন তিনি। আগুনে অচেতন হওয়ার পর মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অপরজনের নাম রাসেল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ। তিনি ভবনটির দারোয়ান।
আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























