ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১২, ২৩ এপ্রিল ২০২১

রহমতের শেষ রমজানে যে দোয়া পড়বেন

রহমতের শেষ রমজান আজ। আল্লাহ তাআলা মানুষের ওপর এ দশকে রহমত ও করুনা বর্ষণ করেন। মানুষও তার রহমত ও দয়া প্রত্যাশী। আল্লাহর দয়া লাভে রমজানের দশম দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ: আল্লাহুম্মাঝ আ’লনি ফিহি মিনাল মুতাওয়াক্কিলিনা আ’লাইকা; ওয়াঝআ’লনি ফিহি মিনাল ফাইযিনা লাদাইকা; ওয়াঝআ’লনি ফিহি মিনাল মুক্বাররাবিনা ইলাইকা; বিইহসানিকা ইয়া গাইয়াতিত ত্বালিবিন।

অর্থ: হে আল্লাহ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তওফিক দান করুন। আমিন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়