ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:০০, ২৪ এপ্রিল ২০২১

নিখোঁজ হওয়ার একদিন পর আহত অবস্থায় সাংবাদিক সিয়ামকে উদ্ধার

সিয়াম সরোয়ার জামিল

সিয়াম সরোয়ার জামিল

নিখোঁজ হওয়ার একদিন পর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাংবাদিক সিয়াম সরোয়ার জামিলকে।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকে আহত অবস্থায় দেখতে পান দুই স্থানীয় ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, সিয়াম সরোয়ার জামিলের পরিবারের কাছ থেকে তাকে উদ্ধারের খবর পেয়েছি। তিনি কীভাবে আহতে হয়েছেন, তা এখনো জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার সিয়াম সরোয়ার জামিলকে পাওয়া যাচ্ছে না জানিয়ে তার স্ত্রী শারমিন সুলতানা তেজগাঁও থানায় একটি জিডি করেন।

সাংবাদিক সিয়ামের স্ত্রী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে পশ্চিম নাখাল পাড়ায় তার বড় বোনের বাসায় যান। সেখান থেকে ১০ টার দিকে বের হন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ফোনও বন্ধ আছে।

উল্লেখ্য, সিয়াম সরোয়ার জামিল নেপালের কাঠমুণ্ডু ট্রিবিউনের ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি দেশের আরটিভিতেও কাজ করতেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়