ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৫৪, ২৪ এপ্রিল ২০২১

এখন থেকে ১৪ দিনের পরিবর্তে ৩ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন প্রবাসীরা

ফাইল ছবি

ফাইল ছবি

বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় কমিয়ে তিন দিনে আনা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এক্ষেত্রে যারা করোনা টিকার দুই ডোজ নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা নেই। তবে ভারত থেকে স্থলবন্দর দিয়ে দেশে ফিরলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারেন্টাইনের আলোচনা হলেও তিন দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনের বিষয়টা শনিবার থেকেই কার্যকর হবে। এছাড়া ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইনগামী প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে।’

সভার সিদ্ধান্ত অনুযায়ী, যাদের করোনা ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকট রয়েছে তাদের ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাদের দেশে প্রবেশের পর করোনা পরীক্ষা করানো হবে। তাতে নেগেটিভ রিপোর্ট এলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন। স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের হোটেলে নিজ খরচে ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। ....বিস্তারিত 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়