ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৩, ২৪ এপ্রিল ২০২১

সরকারের উচিত টিকার জন্য সেরামকে জোরালোভাবে বলা: পাপন

নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

দেশে চলছে করোনার টিকাদান কর্মসূচী। এদিকে টিকার মজুদ ধীরে ধীরে ফুরিয়ে আসছে। সরকারের কেনা ভারতীয় টিকার পরের চালান কবে আসবে তা অনিশ্চিত। এ নিয়ে এবার ভারতের সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে সুর চড়াও করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা সেরাম দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।

শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর পাপন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

পাপন আরও বলেন, ‘সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী টিকা দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত- অগ্রিম টাকা অনুযায়ী টিকা আমাদের দিতে হবে। দেড় কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।’

সম্প্রতি সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনাওয়ালা বলেছেন, আগামী জুন-জুলাইয়ের আগে তারা টিকা রপ্তানি করতে পারবে না।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়