নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০৪, ২৪ এপ্রিল ২০২১
ভারতের সঙ্গে স্থলবন্দর বন্ধের দাবি বিএনপির
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ভারতের সঙ্গে দেশের সবগুলো স্থলবন্দর বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনার ভয়ঙ্কর প্রকোপে পর্যুদস্ত সেবা পরিস্থিতি। ইতোমধ্যে ভারত বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে। দেশটিতে সংক্রমণ মারাত্মক, সেখানকার মারাত্মক পরিস্থিতি। আমি ভারতের এ বিষয়টি এ কারণে উল্লেখ করছি যে ভারতের সঙ্গে আমাদের এখনো প্রচুর পরিমাণ ব্যবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিকেল ভিসা বা অন্যান্য কারণে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে সেজন্য আমরা মনে করছি স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা বিমানে করে আসবেন তাদের মাত্র তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে এটা আমি বিশ্বের কোথাও শুনিনি।’
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওই সমস্ত সিদ্ধান্তগুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলছে।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























