নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:০০, ২৫ এপ্রিল ২০২১
কাল থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ
ফাইল ছবি
আগামীকাল সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এদিন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, করোনার বড় বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকে এ সিদ্ধান্ত আসবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত ও সংক্রমণের রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ।
বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।
এর আগে শনিবার বিএসএমএমইউ উপচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। যদি ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে দেশে প্রবেশ না করতে পারে সেজন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।....বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























