আবহাওয়া ডেস্ক
আপডেট: ২৩:০৯, ২৫ এপ্রিল ২০২১
সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখল বাংলাদেশ
দেশে গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রোববার। এদিন যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় ছিল সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
২০১৪ সালের পর যশোরের তাপমাত্রাই দেশে সর্বোচ্চ। আর আট বছরের মধ্যে ঢাকায় এদিন ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। প্রায় সাত বছর পর আজ যশোরে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ এপ্রিল। সেদিন ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।
আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























