নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১২:৩৮, ২৬ এপ্রিল ২০২১
ভারত থেকে যারা দেশে আসতে পারেবেন
ফাইল ছবি
ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ করেছে সরকার।
এমন পরিস্থিতিতে ভারতে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তারও কম রয়েছে, তারা যথাযথ অনুমোদন সাপেক্ষে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
রোববার (২৫ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশি নাগরিকদের প্রবেশের জন্য দিল্লি, কলকাতা ও আগরতলা মিশন থেকে অনুমোদন নিতে হবে। এবং প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ মে পর্যন্ত স্থল সীমান্ত দিয়ে কেউ চলাচল করতে পারবেন না। তবে বাণিজ্যিকভাবে আমদানি পণ্য সঠিক উপায়ে জীবাণুনাশক করে দেশে ঢোকানো যাবে। সংশ্লিষ্ট ড্রাইভার ও হেল্পারদের করোনা প্রটোকল মেনে চলতে হবে।
এছাড়া রেলপথে আমদানি-রফতানি করার জন্য উৎসাহিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), ভারতের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও সিঙ্গাপুরগামী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























