ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৪, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৪৬, ২৬ এপ্রিল ২০২১

আবারও ৭ দিনের রিমান্ডে মামুনুল

হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল ও পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় আবারও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পল্টন থানার মামলায় ৪ ও মতিঝিল থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। মামুনল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ ঢাকা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৩ সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান হেফাজত নেতা মামুনুলকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। অপরদিকে, চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম আসামি মামুনুল হককে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

তিনি আরও বলেন, ‘এদিন মোহাম্মপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা হেফাজত নেতা মামুনুলকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলায় তাকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।'

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়