নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৪, ২৬ এপ্রিল ২০২১
হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি
কমিটি বিলুপ্তির সাড়ে তিন ঘণ্টার মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে।
হেফাজতে ইসলামের সদ্যসাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির অন্য চারজন হলেন- মহিবুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।
প্রথমে তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় রোবার দিবাগত রাত আড়াইটার দিকে। পরে ভোর ৪টার দিকে সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকে এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানানো হয়।
মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন।
এর আগে রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় আমির জুনায়েদ বাবুনগরী জানান, `দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।.... বিস্তারিত
কমিটি বিলুপ্তির ঘোষণা আসার পর সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাওলানা মঈনুদ্দিন রুহী রাত সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় জুনায়েদ বাবুনগরীর গঠিত কমিটিকে অবৈধ বলে আখ্যায়িত করেন।
একই সঙ্গে সাবেক আমির আহমাদ শফীর অনুসারীরা ওই কমিটি মানেন না জানিয়ে তিনি সঠিক আদর্শের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে হেফাজতের শিগগিরই নতুন কমিটি করার ঘোষণা দেন।
রুহীর বার্তা অবহিত হওয়ার পরপরই বাবুনগরীর বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ রাতে বৈঠক করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























