ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৫০, ২৬ এপ্রিল ২০২১

দেশে চলমান বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ

লকডাউন

লকডাউন

করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ফরহাদ হোসেন বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বর্তমান অবস্থায় চলবে। দোকানপাট খোলা থাকবে। ব্যক্তিগত গাড়ি-ঘোড়া চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়