ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৩০, ২৬ এপ্রিল ২০২১

দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত

দোকানপাট ও বিপণী বিতান খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে আগের নির্দেশনা কিছুটা সংশোধন করে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নতুন নির্দেশন আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সার্বিক করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমাদের এই অবস্থাটা কন্টিনিউ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কেট খোলা রাখতে হচ্ছে। ব্যবসায়ীদের বড় ধরনের বিনিয়োগের বিষয় রয়েছে। তবে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান পরিচালিত হবে।’

মালিকদের দাবির প্রেক্ষিতে চলমান লকডাউন শিথিল করে গত রোববার (২৫ এপ্রিল) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। পরে গতকাল রোববার (২৫ এপ্রিল) পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, দোকানপাট ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়