ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৫৮, ২৬ এপ্রিল ২০২১

ঢাকায় ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ঢাকায় গত ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বশেষ ১৯৯৫ সালে ঢাকার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে উঠেছিল।

সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া আজ রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অঞ্চলসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। আর ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশে চলমান তাপদাহ আরো কয়েকদিনে তেমন কোনো পরিবর্তন হবে না। আগামী ৩০ এপ্রিলের পর দেশে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়