ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ০০:৫৩, ২৭ এপ্রিল ২০২১

টিসিবির চার পণ্য পাওয়া যাবে অনলাইনে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চারটি পণ্য অনলাইনে পাওয়া যাবে। এই চারটি পণ্য হলো- ভোজ্য তেল, ছোলা, চিনি ও ডাল।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এবং টিসিবির সহযোগিতায় ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) আয়োজিত ‘মাহে রমযানে ঘরে বসে স্বস্তির বাজার’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানিয়েছেন।

টিপু মুনশি বলেন, মধ্যবিত্তরা যাতে এ সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার ই-কমার্সের সহযোগিতায় ভোজ্য তেল, ছোলা, চিনি ও ডাল এ চারটি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ই-কমার্স অ্যাসোসিয়েশন আয়োজিত (ই-ক্যাব) ডিজিটাল হাট ডট নেটের ৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে অন-লাইনে টিসিবির পণ্য বিক্রয় করছে। আজ থেকে আগামী ৬ মে পর্যন্ত ভোজ্য তেল, ছোলা, চিনি এবং ডাল এ চারটি পণ্য বিক্রয় শুরু হয়েছে।

ভোজ্য তেল প্রতি লিটার ১০৮ টাকা এবং চিনি, ছোলা ও ডাল ৫৮ টাকা দরে বিক্রয় করছে। একজন ক্রেতা সপ্তাহে ৫ লিটার তেল এবং ৩ কেজি করে চিনি, ছোলা, ডাল কেনার সুযোগ পাবেন। ডেলিভারি চার্জ ঢাকা শহরে সর্বোচ্চ ৩০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় এসব পণ্য বিক্রি শুরু হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর প্রায় ১৬ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে অনলাইনে। সরকার ই-কমার্সকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মানুষ যাতে প্রতারিত না হয় এবং ঘরে বসে ই-কমার্সের সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। চলমান ই-বাণিজ্যে যে সব ভুলক্রুটি ধরা পরছে, সেগুলো যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত দিনে পেঁয়াজ ও আম বিক্রয়ের ক্ষেত্রে দেশের মানুষ সুফল পেয়েছে। আশা করা যায়, মানুষ ই-কমার্সের প্রতি আস্থাশীল হবেন। যাতে সুশৃঙ্খল ভাবে ই-বাণিজ্য দেশে প্রসার লাভ করতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়