নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩১, ২৭ এপ্রিল ২০২১
ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী
একদিনের সফরে ঢাকায় এসেছেন চীনের স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহ। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। এসময় ফেঙ্গহকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন ওয়েই ফেঙ্গহ। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দু’দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























