নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৪৫, ২৭ এপ্রিল ২০২১
বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ: কাদের
দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহামারীর এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।
এ সময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান সড়ক পরিবনমন্ত্রী।
কাদের বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না। তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। আর তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























