নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৪৬, ২৭ এপ্রিল ২০২১
আজ রাতে হাসপাতালে নেয়া হবে করোনায় আক্রান্ত খালেদাকে
খালেদা জিয়া
করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট সূত্রে, রাত আটটায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাত পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হন তারা।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে জানতে চাইলে ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের ব্যাপারে কোনো তথ্য দেয়ার থাকলে আমরা ব্রিফ করে জানাবো।’
উল্লেখ্য, খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানানো হয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিম।
এর আগে গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। কিন্তু তার করোনা পরীক্ষাই করা হয়নি বলে দাবি করেন দলটির নেতারা।
পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে খালেদার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























