ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৪৮, ২৭ এপ্রিল ২০২১

মে মাসে দেশে আসছে ৪০ লাখ ‘স্পুটনিক ভি’

স্পুটনিক ভি

স্পুটনিক ভি

মে মাসে বাংলাদেশে আসছে রাশিয়ার তৈরি করোনা প্রতিরোধী টিকা স্পুটনিক ভি। ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ৪০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বাংলাদেশে। এগুলো সবই সরকারিভাবে দেশে নিয়ে আসা হবে।

এর আগে, ভ্যাকসিন বিষয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের টেকনিক্যাল কমিটি এক বৈঠক করে। বৈঠক থেকেই রাশিয়ার এই ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, রাশিয়ার স্পুটনিক ভি আমাদের দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এতে করে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনো আইনগত বাধা রইলো না।

মাহবুবুর রহমান বলেন, রাশিয়ার এই ভ্যাকসিন আমদানি কেবল নয়, দেশেই উৎপাদনের বিষয়েও কথা চলছে। এরই মধ্যে ইনসেপটা রাশিয়ার সঙ্গে কথাও বলছে। ভ্যাকসিন উৎপাদনকারী আরো ফার্মাসিউটিক্যালস দেশে আছে। আশা করা যায়, দেশেই এই ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়