নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪৪, ২৭ এপ্রিল ২০২১
দুই সপ্তাহের মধ্যে কোনো দেশ থেকে টিকা আসছে না
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
দেশে করোনা প্রতিরোধী টিকার মজুদ ধীরে ধীরে শেষ হয়ে আসছে। এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে করোনা টিকা আসছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।’
এদিকে করোনা টিকা নিয়ে চীনের উদ্যোগে ছয় দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন। মঙ্গলবার দুপুর ২টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দেন। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রী ও সচিব বিষয়টি অবহিত করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























