নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৮, ২৭ এপ্রিল ২০২১
মাস্ক না পরলে খেতে হবে পুলিশের বেতের বাড়ি!
করোনাভাইরাসে কাহিল সারা বিশ্ব, সেইসাথে তাল মিলাচ্ছে যেন বাংলাদেশও। প্রতিদিনই মারা যাচ্ছেন বিপুল পরিমান মানুষ, আক্রান্ত হচ্ছেন রেকর্ড সংখ্যক। এই অবস্থায় মাস্ক না পরলে পুলিশের বেতের বাড়ি বা 'লাঠিচার্জ' দেয়ার প্রস্তাব এসেছে। এ বিষয়টি আইনে না থাকায় প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাবও করা হয়েছে।
লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেই বৈঠকের আলোচনায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়টি উঠে আসে।
বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা পুলিশকে দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও আলোচনায় আনেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, যদি কেউ মাস্ক ব্যবহার না করে তাহলে তাকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পুলিশকে লাঠিচার্জ করার ক্ষমতা দেয়ার বিষয়টি যে কোনও আইনে অন্তর্ভুক্ত করা হোক।
সভা সূত্রে জানা গেছে, দেশে করোনার বিস্তার রোধে ঘরের বাইরে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিলো। কিন্তু এ নির্দেশনা অনেকেই মানছেন না। এ কারণে বৈঠকে থাকা এক কর্মকর্তা মাস্ক না পরে ঘরের বাইরে বের হলে ‘বেতের বাড়ি’ দেয়ার প্রস্তাব করেন। তবে প্রচলিত আইনে বেতের বাড়ি দেয়ার সুযোগ না থাকায় আরেক আলোচক প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাব করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানুষকে শুধু সচেতনতার কথা বলে মাস্ক পরানো যাচ্ছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরার বিকল্পও নেই। তাই মাস্ক না পরলে শাস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে বেতের বাড়ির বিধান আরোপ করা হতে পারে। আজ-কালের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এরই পরিপ্রেক্ষিতে বেতের বাড়ির বিষয়টি কিভাবে আইনি পরিকাঠামোতে আনা হবে, তা ভাবা হচ্ছে বলে বৈঠকের একাধিক সূত্র জানায়। তাই এবার মাস্ক শুধু করোনাকেই নয়, বেতের বাড়িও ঠেকাবে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৭৮ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৩১ জনকে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























