ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫১, ২৮ এপ্রিল ২০২১

গরমে অতিষ্ঠ জনজীবন, ঝোড়ো বৃষ্টিপাতের পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপদাহ। তবে এরই মধ্যে ঝোড়ো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, মাইজদীকোর্ট, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়