ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৮, ২৮ এপ্রিল ২০২১

আরও দুইদিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতালে খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গেছে, শারীরিক পরীক্ষা নিরীক্ষার সুবিধার্থে হাসপাতালে আরও দুইদিন থাকতে হবে তাকে। 

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম, তো এখানে অসুস্থ হয়ে এসে ভর্তি হয়নি, নিয়মিত চেক-আপের পরিপ্রেক্ষিতে ভর্তি করা হয়েছে। রাতে যেহেতু একসাথে সব পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি তাই হাসপাতালে থেকেই তার পরীক্ষা নিরীক্ষার কথা ভাবা হয়।’

হাসপাতালে কতদিন থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো নির্ধারিত কিছু না। বলা যায় না যে কয়দিন থাকবেন, তবে আজ আর কাল কিছু টেস্ট করানো হবে। সেগুলো রিভিউ করে দেন (তারপর) সিদ্ধান্ত নেয়া হবে। আজ আর কাল হাসপাতালে আছেন।’

এখন পর্যন্ত যে টেস্টগুলো করানো হয়েছে সেগুলোর ফলাফল কী জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যা দেখলাম ওভার অল সব ঠিক আছে। ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল।’

এর আগে মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেখানে সিটিস্ক্যানসহ তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়