আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫৩, ২৮ এপ্রিল ২০২১
‘১৭ দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন’
করোনাভাইরাস
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, করোনার বি.১.৬১৭ ধরণটি সংক্রমণ এবং মৃত্যু বাড়াচ্ছে। তবে শুধু ভারতেই নয়, অন্তত ১৭টি দেশে ছড়িয়েছে এই ধরণটি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, করোনার বি.১.৬১৭ ধরনটি প্রথমে ভারতে শনাক্ত হয়। এখন এটি অন্তত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে।
তবে এ ধরন ভারত ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকেও ছড়িয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।
ডব্লিউএইচও বলছে, ভারতে করোনার অন্যান্য যে ধরণ রয়েছে তার চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে একই সঙ্গে দেশটিতে অন্যান্য ধরণগুলোও আগের চেয়ে বেশি সংক্রামক হয়ে উঠেছে। এর ফলে ভারতে করোনা মারাত্মক রূপ নিয়েছে।
করোনা পরিস্থিতির সাপ্তাহিক ব্রিফিংয়ে বৈশ্বিক সংস্থাটি আরও বলছে, পর্যবেক্ষণে দেখা গেছে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ খুব দ্রুত ঘটছে।
তবে ভারতে করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছে তারা।
উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি লোক মারা গেছে। একই সময়ে ৩ লাখ ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে যা বিশ্ব রেকর্ড।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























