ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৫৩, ২৮ এপ্রিল ২০২১

অপরাধী যেই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে প্রধান আসামি করা হয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  আমি পরিষ্কার, আইন, আইন অনুযায়ী চলবে। যে-ই অপরাধী হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা (ঘটনাটি) তদন্তাধীন রয়েছে। তদন্তের পরেই আমরা বলতে পারব।

হেফাজত নেতাদের বিরুদ্ধে চলা মামলাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মামলাগুলো চলছে।

তিনি বলেন, বাবুনগরীর বিরুদ্ধে ২০১৩ সালে মামলা ছিল, সে আটকও ছিল। সেটা এখন কি অবস্থায় আছে, জেনে কথা বলতে হবে। আটক ছিল, পরে জামিন নিয়ে আসছিলেন, এটুকুই আমরা জানি।

স্বরাষ্ট্রমন্ত্রী বেলন, যে সমস্ত মামলা রয়েছে, সেগুলো আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমি এটা বারবার বলছি। যে-ই অপরাধ করবেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়