নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:১৬, ২৮ এপ্রিল ২০২১
রাতারাতি দেশ থেকে যাবে না করোনা : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাস রাতারাতি দেশ থেকে চলে যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জনসচেতনতার মাধ্যমে দেশে করোনা নিয়ন্ত্রণের ধারা অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ১০ শয্যার আইসিইউ এবং ১৫০ শয্যার কোভিড-১৯ ইউনিটের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, দেশে করোনা রোগীদের চিকিৎসা দিতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১৫৯ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। এভাবে দেশের প্রতিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু করা হচ্ছে।
ভিডিও কনফারেন্সে করোনা ইউনিট উদ্বোধনের পর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অ্যাজমা সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলায় ফিতা কেটে ইউনিটটি পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
এ সময় তিনি বলেন, এখন এ করোনা ইউনিটের ১৫০ শয্যার মধ্যে ১১৪টি শয্যা প্রস্তুত রয়েছে। বাকি শয্যাগুলো আজ-কালকের মধ্যে তৈরি করা হবে। উদ্বোধনের পরপরই নাগরিকরা এখানে চিকিৎসাসেবা নিতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























