নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২০, ২৮ এপ্রিল ২০২১
করোনা কেড়ে নিলো সাংবাদিক সৈয়দ শাহজাহানের প্রাণ
সৈয়দ শাহজাহান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান। বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই তথ্য নিশ্চিত করেছেন শাহজাহানের ভাতিজা সৈয়দ শফিউল আলম। তিনি বলেন, গত ২৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, ২২ এপ্রিল অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। এরপর ২৩ এপ্রিল রাত প্রায় আড়াইটার দিকে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
সৈয়দ শাহজাহানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব ছিলেন। দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন শাহজাহান। এ সময়ে প্রাচীন এই পত্রিকাটির প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ শাহজাহান কচিকাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও ছিল তার বেশ ঘনিষ্ঠতা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























