ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৩৮, ২৯ এপ্রিল ২০২১

রোববার আড়াই হাজার টাকা করে পাবে ৬ লাখ পরিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া হয়েছে লকডাউন। এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অধিকাংশ মানুষ। তুলনামূলকভাবে বেশি প্রভাব পড়েছে দরিদ্র মানুষদের উপর। ক্ষতিগ্রস্ত এমন ৬ লাখ দরিদ্র পরিবারকে ২ হাজার ৫১৫ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে আগামী ২ মে (রোববার) বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল সেবার মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।

দরিদ্র পরিবারগুলো অন্তত ঈদের আগেই তাদের প্রয়োজনীয় খাদ্য বা ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারেন সেজন্যই প্রথম পর্যায়ে ওই নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রামণের প্রথম ঢেউয়ে ২০২০ সালের ১৪ মে প্রধানমন্ত্রী সারা দেশে ৫০ লাখ দরিদ্র পরিবার ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দিয়েছিলেন।

সর্বশেষ আপডেট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৭৭ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৯৫৫ জনকে।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়