ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৯, ২৯ এপ্রিল ২০২১

দেশে করোনা কেড়ে নিলো আরও ৮৮ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৮৮ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৩৪১ জনকে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।   

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৭৮২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১০১ জনে।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়