ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪৩, ২৯ এপ্রিল ২০২১

দাম কমল এলপিজির

দেশের বাজারে কমল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির সিলিন্ডারের মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। 

এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি লিটারে দাম ৪৭ টাকা ৯২ পয়সা থেকে কমিয়ে ৪৪ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় এই দাম সমন্বয় করা হয়েছে।

এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, সৌদি সিপির ভিত্তিতেই দাম সমন্বয় করা হয়েছে। তাই এর বাইরে অন্য কিছু বিবেচনা করা হয়নি। প্রপেন ও বিউটেনের প্রতি টন সৌদি সিপি গড়ে ৫৪০ দশমিক ৫০ মার্কিন ডলার ধরে হিসাব করা হয়েছে। এর সঙ্গে সম্পর্কিত মূসক ও ডলারের বিপরীতে টাকার মান ধরে আনুপাতিক হারে পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, গত তিন মাস ধরে বিশ্ববাজারে এলপিজির দাম কমছে। তার প্রেক্ষিতে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়