নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৯, ২৯ এপ্রিল ২০২১
জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি
‘অর্ডার অব দ্য রাইজিং সান’
চলতি বছর জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি।
নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় উত্তরা গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং বাংলাদেশ কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আবু সায়েদ এই সম্মাননা পাচ্ছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জাপানের রাজধানী টোকিওতে ২০২১ সালের স্প্রিং ইম্পেরিয়াল ডেকোরেশনে বিদেশি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
মতিউর রহমানকে বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় ও আবু সায়েদকে বাংলাদেশের ওয়ার সিমেট্রিতে থাকা জাপানিদের সমাধি রক্ষণাবেক্ষণে অবদান রাখায় এই সম্মাননা দেওয়া হচ্ছে।
ঢাকার জাপান দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রথম প্রেসিডেন্ট ও উত্তরা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেটে’ সম্মাননায় ভূষিত হচ্ছেন।
আর বাংলাদেশের কুমিল্লা ও চট্টগ্রামে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রিতে থাকা জাপানিদের সমাধি রক্ষণাবেক্ষণে অবদান রাখায় ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আবু সায়েদ।
উল্লেখ্য, জাপান প্রতিবছর 'অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা প্রদান করে থাকে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























