নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৪, ২৯ এপ্রিল ২০২১
দুই ডোজ মিলিয়ে টিকা নিলেন ৮৬ লাখের বেশি মানুষ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর থেকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৮ লাখ পাঁচ হাজার ৬৯৪ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট ৮৬ লাখ ২৫ হাজার ৩৫০ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে।
অধিদফতর জানায়, প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৭৬৭ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৮৮৯ জন। টিকার দ্বিতীয় ডোজ নেওয়া ২৮ লাখ পাঁচ হাজার ৬৯৪ জনের মধ্যে পুরুষ ১৮ লাখ ২১ হাজার ২৪ জন, আর নারী ৯ লাখ ৮৪ হাজার ৬৭০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন।
প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























