ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৪৮, ২৯ এপ্রিল ২০২১

দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডি আনভীরের স্ত্রী-সন্তানরা

স্ত্রীর সাথে সায়েম সোবহান আনভীর

স্ত্রীর সাথে সায়েম সোবহান আনভীর

দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্য। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিসক) থেকে জানানো হয়েছে, বুধবার তাঁরা একটি বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়েছেন। ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেলে ছেড়ে গেছে। এর  গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর।

বেবিসক সূত্রে জানা গেছে, চার্টার্ড বিমানে আটজন যাত্রী ছিলেন। তারা হলেন- আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাঁদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাঁদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী ডায়ানা হার্নানডেজ চাকানান্দো, মোহাম্মদ কাদের মীর ও হোসনে আরা খাতুন।

উল্লেখ্য, রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মৃত্যূর ঘটনায় করা মামলার প্রধান আসামি সায়েম সোবহান আনভীর। মুনিয়ার লাশ উদ্ধারের পরের দিন গুলশান থানায় মামলা দায়ের করেন তার বোন। ...বিস্তারিত

তবে সায়েম সোবহান আনভীর এখনও দেশে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, আসামি বাংলাদেশেই আছেন। তিনি দুটি পাসপোর্ট ব্যবহার করেন। ওই পাসপোর্ট ব্যবহার করে দেশত্যাগের কোনো রেকর্ড নেই।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়