নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২৫, ৩০ এপ্রিল ২০২১
বিশেষ ফ্লাইট থেকে মিলল ২৮ সোনার বার
ফাইল ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশেষ ফ্লাইট থেকে ২৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
শুক্রবার (৩০ এপ্রিল) দুবাই-ঢাকা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটির আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সোনার বার উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, পাচারের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটের উড়োজাহাজের আসনের নিচে ২৮টি সোনার বার লুকিয়ে রেখে আসছিল যাত্রীবেশি চোরাকারবারীরা। বিশেষ ফ্লাইটটি যখন বৃহস্পতিবার রাত ২টায় বিমানবন্দরে অবতরণ করে তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পচিালক মো. ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে বিমানের ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। অভিযানে সোনার ২৮টি বার উদ্ধার করা হয়, যার ওজন সোয়া তিন কেজি। বারগুলোর বর্তমান বাজার মূল্য দুই কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়। যাত্রীরা নামার পর তাতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে সোনার বার পাচারে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























