নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০৫, ৩০ এপ্রিল ২০২১
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি টাকার অনুদান
করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকার আর্থিক সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়ার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)- এর কাছে পাঁচ কোটি টাকার একটি চেক হস্তান্তর করে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, এই কঠিন সময়ে প্রান্তিক মানুষকে সহায়তা করতে পেরে ব্র্যাক ব্যাংক সম্মানিত। কোভিড-১৯ লাখ লাখ মানুষের জীবিকার ওপর প্রভাব ফেলেছে। আমরা আশা করছি আমাদের এই ছোট্ট অবদান সম্মিলিতভাবে তাদেরকে এই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে। মানুষের প্রয়োজনে আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখব।
এর আগে গত সোমবার অনুষ্ঠিত বিএবির এক ভার্চুয়াল বৈঠকে জরুরি ভিত্তিতে করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তার ব্যাপারে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তার প্রস্তাব করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























