নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৪, ১ মে ২০২১
আন্তর্জাতিক ৩৮ রুটে ফ্লাইট চলাচল শুরু
বিশেষ শর্তসাপেক্ষে ৩৮টি দেশে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ শনিবার (১ মে) থেকে এই অনুমতি কার্যকর হবে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একইসাথে প্রজ্ঞাপনে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।
এই ৩৮টি দেশকে প্রজ্ঞাপনে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ-এ’তে রয়েছে ১২টি দেশ। এগুলো হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা এবং তিউনিসিয়া।
এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ বা বাংলাদেশ থেকে যেতে পারবেন না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা (অনাবাসী বাংলাদেশি) নিজ নিজ দেশের দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন।
সেক্ষেত্রে তাদের বাংলাদেশে প্রবেশের আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























