নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩১, ১ মে ২০২১
গণপরিবহন চালুর বিষয়ে চিন্তা করছে সরকার
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গণপরিবহন চালু করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লকডাউনের পর জনস্বার্থে গণপরিবহন চালু হতে পারে বলেও জানান তিনি।
শনিবার (০১ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
একইসাথে ওবায়দুল কাদের গণপরিবহন মালিক ও শ্রমিকদের ধৈর্য্য ধরতেও আহবান জানান। বিক্ষোভ-আন্দোলন থেকেও বিরত থাকার পরামর্শ দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
করোনার সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে গণপরিবহন। ফলে কর্মহীন হয়ে পড়ছে কিছু শ্রেণির মানুষ। ক্ষতিগ্রস্থ হয়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় লকডাউন বেশি দিন চালিয়ে নেওয়া সম্ভব নয়। বিভিন্ন পেশার মানুষের কথা চিন্তা করে লকডাউন শিথিলের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সংক্রমণ রোধে চলমান এই লকডাউন থেকে বেরিয়ে আসার কৌশল বের করেছে টেকনিক্যাল কমিটি। দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে সরকারের কাছে ১০টি সুপারিশও করেছে।
এদিকে, এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
পরিবহন চালুর দাবিতে আগামী ২ মে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























