ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ১ মে ২০২১
আপডেট: ১৪:৫৬, ১ মে ২০২১

করোনা হাসপাতালে কমেছে রোগীর চাপ

দেশে চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। মার্চের শুরুর দিকে দেশে সংক্রমণ বাড়লেও সম্প্রতি তা কমছে। এদিকে রোগী কমার পাশাপাশি হাসপাতালে রোগীর চাপ কিছুটা হলেও কমেছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ মার্চের তুলেনায় ২৮ এপ্রিল এসব হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা কিছুটা বেশি থাকলেও শয্যা সংখ্যা দ্রুত বাড়ানোর ফলে সংকট অনেকটা কমে এসেছে।

একই সঙ্গে লকডাউনের বিধিনিষেধও হাসপাতালে চাপ কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা।   

বর্তমানে করোনা চিকিৎসায় সরকারি ১৫টি করোনা হাসপাতালে রয়েছে আইসোলেশন বেড। তবে আইসিইউ’র ব্যবস্থা এখনো রয়েছে কাটায় কাটায়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে খালি হয়েছে ১টি আইসিইউ বেড। সাধারণ আইসোলেশন ওয়ার্ডে খালি আছে ৫৬টি বেড। গেল ২৪ ঘণ্টায় ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন সেখানে। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। 

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে আইসিইউ খালি ২০ জনের। বক্ষব্যধি হাসপাতালের ১০টি আইসিইউ বেড এখনো খালি আছে। তবে ভর্তি হাসপাতালের ১১৪ আইসোলেশন বেডের সবগুলো। কুয়েত মৈত্রী হাসপাতালে সিট খালি ১১০ জনের। আইসিইউ বেড খালি রয়েছে ৫টি।

প্রথম ধাক্কা সামলে ওঠার পর রোগী কমে আসায় সেপ্টেম্বরের শেষ দিকে কয়েকটি হাসপাতালে কোভিড চিকিৎসা বন্ধ করা হয়।

তবে চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার তিন শতাংশের নিচে নেমে এলেও এরপর সংক্রমণ দ্রুত হু হু করে বাড়তে থাক। এক মাসের মাথায় পরিস্থিতি বিপদজনক দিকে মোড় নিতে থাকে, হাসপাতালে বাড়তে থাকে রোগীর চাপ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়