ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ১ মে ২০২১
আপডেট: ১৮:০২, ১ মে ২০২১

হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেফতার

জুনায়েদ আল কাসেমী

জুনায়েদ আল কাসেমী

ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ব্রাহ্মণবাড়িয়া সদরসহ চার থানায় হওয়া নাশকতার একাধিক মামলার আসামি তিনি।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিসানুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ‘তাণ্ডবের ঘটনায়’ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন জুনায়েদ আল কাসেমী। তিনিই ‘ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের মূলহোতা’ ছিলেন।

হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটিতে জুনায়েদ কাসেমীর পদ কী ছিল, তা জানাতে পারেননি সিআইডির এই কর্মকর্তা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়