ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ১ মে ২০২১
আপডেট: ১৮:০৬, ১ মে ২০২১

ফেসবুকে ওবায়দুল কাদেরের নামে ২০১টি ভুয়া আইডি!

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে আপডেট রাখেন। বিভিন্ন বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেন ফেসবুকে। এদিকে তার নাম ও ছবি ব্যবহার করে অন্তত ২০১ টি ভুয়া আইডি রয়েছে।

শনিবার (১ মে) এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ওবায়দুল কাদের নিজেই। একই সাথে জানিয়েছেন ফেসবুকে তার একটি ভেরিফাইড আইডি রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়। প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটি ভেরিফাইড ফেসবুক আইডি।’

ওবায়দুল কাদের তার ভেরিফাইড আইডি ছাড়া অন্য সকল ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।

ওবায়দুল কাদেরের ভেরিফাইড ফেসবুক আইডি দেখতে ক্লিক করুন

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়