নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৪, ১ মে ২০২১
শুধু এপ্রিলেই দেশে ১৩৭টি ধর্ষণসহ ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা
প্রতীকী ছবি
সারাবিশ্ব যখন করোনার আক্রমণে বিধ্বস্ত, তার মাঝেও বাংলাদেশে থেমে নেই নারী ও শিশু নির্যাতন। শুধু একমাসেই (এপ্রিল) দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। একইসাথে ধর্ষণসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে।
শনিবার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য অনুযায়ী, ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনার মধ্যে ধর্ষণ ১৩৭টি। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি। ধর্ষণের শিকার ১৩৭ জনের মধ্যে ৭৬ জন শিশু ও কিশোরী।
এছাড়াও বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এপ্রিলে ধর্ষণের চেষ্টা হয়েছে ১৫টি। যৌন হয়রানি ২২টি ও শারীরিক নির্যাতনের ২৯টি ঘটনা ঘটেছে। এ সময়ে অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন দুই নারী। এ ছাড়া ৩২ জন কিশোরীসহ মোট ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। আর অপহরণের শিকার হয়েছে তিন শিশু, চার কিশোরী ও দুই নারী। অপরদিকে ১১ শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া এপ্রিল মাসে ৭৫ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, এপ্রিল মাসে সামাজিক বিরোধ ও ধর্মান্তরিত হওয়ার ঘটনায় নয়টি পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আট নবজাতককে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তারা আরও জানায়, নবজাতকদের পাওয়ার ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে না। বরং অধিকাংশ ক্ষেত্রে দত্তক দেওয়ার মধ্যেই এর সমাধান করার যে চেষ্টা হয়, তা অনাকাঙ্ক্ষিত।
সংস্থাটির পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হচ্ছে, এপ্রিল মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন, কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে ঘটেই চলেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা ও গ্রেপ্তার, সীমান্তে হত্যা-নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সর্বোপরি নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার ঘটনাও বেড়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























