ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ১ মে ২০২১
আপডেট: ২২:৪৮, ১ মে ২০২১

এপ্রিলে মৃত্যুর তাণ্ডব: ৩০ দিনেই দুই হাজার ৪০৪ মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের আক্রমণে সারা বিশ্ব, তাল মিলাচ্ছে বাংলাদেশও। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন অসংখ্য মানুষ। আর এই এপ্রিল মাসে যেন চলছিলো মৃত্যুর তাণ্ডব। শুধু এপ্রিলের এই ৩০ দিনেই (১ থেকে ৩০ এপ্রিল) দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৪০৪ জন।

এখানেই শেষ নয়, এই মৃত্যুর পাল্লা আরও ভারী হতে পারে এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। এপ্রিলের ৩০ দিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে সাত লাখ ৯৯ হাজার ১২৮টি নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন। উল্লেখ্য, এর আগে কোনো মাসেই শনাক্ত লাখের ঘর পার হয়নি।

দেশে গত বছরের মার্চে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ওই মাসে মোট শনাক্ত হন ৫১ জন। এরপর এপ্রিলে সাত হাজার ৬১৬ জন, মে’তে ৩৯ হাজার ৪৮৬ জন, জুনে ৯৮ হাজার ৩৩০ জন, জুলাইয়ে ৯২ হাজার ১৭৮ জন, আগস্টে ৭৫ হাজার ৩৩৫ জন, সেপ্টেম্বরে ৫০ হাজার ৪৮৩ জন, অক্টোবরে ৪৪ হাজার ২০৫ জন, নভেম্বরে ৫৭ হাজার ২৪৮ জন, ডিসেম্বরে ৪৮ হাজার ৫৭৮ জন শনাক্ত হন।

এই বছরের জানুয়ারিতে শনাক্ত ২১ হাজার ৬২৯ জন, ফেব্রুয়ারিতে ১১ হাজার ৭৭ জন, মার্চে ৬৫ হাজার ৭৯ জন এবং এপ্রিলে সর্বাধিক এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন।

মৃত্যুর হিসেবে এই এপ্রিল মাস অন্য সব মাসের চেয়ে ছাড়িয়ে গেছে। এর আগে এক মাসে সর্বাধিক মৃত্যু ছিল গত বছরের জুলাইয়ে, এক হাজার ২৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের মার্চে ৫ জন, এপ্রিলে ১৬৩ জন, মে’তে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন, ডিসেম্বরে ৯১৫ জন মারা যান। এই বছরের জানুয়ারিতে মৃত্যু ২৮১, ফেব্রুয়ারিতে ২৮১, মার্চে ৬৩৮ এবং এপ্রিলে সর্বাধিক দুই হাজার ৪০৪ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৬০ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৪৫২ জনকে। 

শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৫১০ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৫৮ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়