ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ২ মে ২০২১
আপডেট: ১৪:৪৬, ২ মে ২০২১

যত টাকাই লাগুক না কেন, টিকা আনা হবে: প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জনগণের জীবন রক্ষায় টিকা আনতে যত টাকাই লাগুক না কেন নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনায় দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ মনোভাব ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আরো বেশি টিকা নিয়ে আসছি। যত টাকাই লাগুক না কেন, আমরা আরো ভ্যাকসিন নিয়ে আসবো। ’

এ সময় তিনি বলেন, ‘যারা প্রতিদিন সরকার উৎখাতের হুমকি দেয়, তাদের কেউই করোনা দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়ায়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকটা ভ্যাকসিনের ডোজ অর্থ খরচ করে সংগ্রহ করছি। কিন্তু জনগণের জীবন বাঁচাতে আমরা এ সকল ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছি।’

প্রধানমন্ত্রী সকলকে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, করোনার টিকা নেয়া হোক বা না নেয়া হোক, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ঈদ উপহার হিসেবে করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনের দিনে ২২ হাজার ৮৯৫ জন সুবিধাভোগী মোবাইল পরিষেবার মাধ্যমে সহায়তা পান। তিন দিনে সাড়ে ৩৬ লাখ মানুষ এ সহায়তা পাবেন।

দ্বিতীয়বারের মতো হাতে নেওয়া এই সহায়তা জন্য ৯১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়