ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ২ মে ২০২১
আপডেট: ১৮:৪৯, ২ মে ২০২১

গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ করেছেন সড়ক পরিবহন শ্রমিকরা।

রোববার সকাল থেকে রাজধানীর সায়দাবাদ, গাবতলী, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনালে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা।

এসমোয় শ্রমিক নেতারা বলেন, করোনাভাইরাসের মহামারীতে সবকিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা।

তাদের প্রশ্ন, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, পিকআপ সব চলছে; তাহলে গণপরিবহন চলবে না কেন?

এর আগে গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

সেসময় পরিবহন চালুর দাবিতে আগামী ২ মে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।....বিস্তারিত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

এ সময়ে আগের মতোই বিধিনিষেধগুলো বলবৎ থাকবে। অর্থাৎ গণপরিবহন ও অফিস বন্ধ থাকবে। তবে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়