ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ২ মে ২০২১
আপডেট: ১৬:৫৩, ২ মে ২০২১

মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড আবেদন

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২ মে) তিন মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছেন আদালত।

এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ঝর্ণার মামলায় থানা পুলিশ ১০ দিনের, রয়েল রিসোর্ট কান্ডে ডিবি সাতদিনের এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করে ডিবি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে সাতদিন করে ১৪ দিন সবমিলে মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়